ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার আসন্ন ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে উত্তাল যশোরের বেনাপোল বন্দর। প্রিয় দল আর্জেন্টিনার সমর্থনে বেনাপোলে এক বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন ভক্তরা।
শনিবার (১৮ জুলাই) বিকেলে ‘বেনাপোল বাইকার হুড’-এর আয়োজনে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে সমর্থকেরা বেনাপোল বলফিল্ড মাঠ থেকে যাত্রা শুরু করেন। শোভাযাত্রাটি বেনাপোল চেকপোস্ট নো-ম্যানসল্যান্ড হয়ে নাভারণ বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় বেনাপোল পৌর গেটে এসে শেষ হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান।
আর্জেন্টিনা দলের পাঁকাল ভক্ত হিসেবে পরিচিত বেনাপোল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রায়হানুজ্জামান দিপু বলেন, ‘আমরা ম্যারাডোনার আমল থেকেই আর্জেন্টিনার সমর্থক। ২০২২ সালে মেসি আমাদের বিশ্বকাপ উপহার দিয়েছেন। সোমবারের ফাইনালে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা আবারও শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে–এমনটাই আমাদের প্রত্যাশা।’
আয়োজক সংগঠন ‘বেনাপোল বাইকার হুড’-এর পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ ও অ্যাডমিন আতিকুজ্জামান রিমু জানান, শার্শা উপজেলার কয়েক শ মেসি ভক্ত আজ একতাবদ্ধ হয়েছেন। ফাইনাল ম্যাচটি সবাই মিলে বড় পর্দায় উপভোগ করার প্রস্তুতিও নিচ্ছেন তারা।
শোডাউনে অংশ নেওয়া ওমর ফারুক নামের এক ভক্ত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আজকের এই আয়োজনে যোগ দিতে পেরে আমরা আনন্দিত। আমরা শতভাগ নিশ্চিত, আবারও মেসির হাতেই ট্রফি উঠবে।’
\

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন