জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে হঠাৎ বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবহারকারী। রোববার (১৯ জুলাই) দুপুর দেড়টার পর থেকে এই সমস্যার শুরু হয়। বিশেষ করে কম্পিউটারের ব্রাউজার বা ওয়েব ভার্সন থেকে ফেসবুক ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা।
ব্যবহারকারীরা জানিয়েছেন, ডেস্কটপ বা পিসি থেকে ফেসবুকে লগ-ইন করতে গেলে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ’ (Account temporarily unavailable) বার্তাটি ভেসে উঠছে। ফেসবুকের হোম পেজ বা নিউজফিডও ঠিকমতো লোড হচ্ছে না। একই সঙ্গে মেসেঞ্জারে বার্তা আদান-প্রদান করতে গিয়েও অনেকে সমস্যার কথা জানিয়েছেন। বার্তা পাঠাতে দীর্ঘ সময় লাগছে অথবা তা পুরোপুরি ‘সেন্ডিং’ অবস্থায় আটকে থাকছে।
ফেসবুক লগ-ইন করতে গেলে স্ক্রিনে আসা বার্তায় লেখা থাকছে, ‘সাইটের সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে পাওয়া যাচ্ছে না। আমরা আশা করছি এটি দ্রুত সমাধান হয়ে যাবে। দয়া করে কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’
হঠাৎ এই বিভ্রাটের কারণে সাধারণ ব্যবহারকারীর পাশাপাশি অনলাইনভিত্তিক উদ্যোক্তা ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। বর্তমানে অনেক ক্ষুদ্র ব্যবসা ও যোগাযোগ ফেসবুকের ওপর নির্ভরশীল হওয়ায় কয়েক ঘণ্টার এই অচলাবস্থা তাঁদের কার্যক্রমে বড় প্রভাব ফেলছে।
তবে ফেসবুকের মোবাইল অ্যাপ সংস্করণে এমন সমস্যা খুব একটা দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন অনেক ব্যবহারকারী। মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত এই কারিগরি ত্রুটির কারণ বা কখন নাগাদ তা সমাধান হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
\

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন