মাতৃত্বজনিত বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তানের জন্মের পর দীর্ঘ সময় অভিনয় ও জনসমক্ষে উপস্থিতি থেকে দূরে ছিলেন তিনি। এমনকি সাম্প্রতিক ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রচারণাতেও অংশ নেননি এই অভিনেত্রী। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বর থেকে ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিংয়ের মাধ্যমে ক্যামেরার সামনে ফিরবেন বুবলী। ছবিটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ।
বিষয়টি
নিশ্চিত করে পরিচালক জাহিদ
হোসেন জানান, বুবলীর সঙ্গে তাদের আলোচনা হয়েছে এবং শারীরিক অবস্থার
উন্নতি সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে অংশ নেওয়ার আশ্বাস
দিয়েছেন তিনি।
পুরান
ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনকে কেন্দ্র
করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। সিনেমায়
আদর আজাদকে দেখা যাবে একজন
শিয়া যুবকের চরিত্রে, আর বুবলী অভিনয়
করবেন একজন সুন্নি তরুণীর
ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে দুই শিল্পীকেই উর্দু
ভাষায় সংলাপ বলতে হবে। নির্মাতা
জানান, বর্তমানে সন্তান ও নিজের শারীরিক
সুস্থতার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন
বুবলী। তাই তার অংশের
শুটিং শুরু হওয়ার আগে
ছবির অন্যান্য দৃশ্য ধারণের কাজ এগিয়ে নেওয়া
হবে।
জাহিদ
হোসেন আরও বলেন, নাম
শুনে এটি বাণিজ্যিক চলচ্চিত্র
মনে হলেও ‘ঢাকাইয়া দেবদাস’ মূলত আন্তর্জাতিক
চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করেই নির্মাণ করা
হচ্ছে। পরে এটি দেশের
প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে কয়েক
মাসের বিরতির পর ‘ঢাকাইয়া দেবদাস’-এর মাধ্যমে
বড় পর্দায় নিয়মিত অভিনয়ে ফিরবেন শবনম বুবলী।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন