প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করলেন চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরীন শিলা। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে কার্যকরী সদস্য পদে জয় পেয়েছেন এই দুই শিল্পী।
গত ৩ জুলাই বাংলাদেশ
চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রাঙ্গণে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই এবারই প্রথম শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেন কায়েস আরজু
ও শিরীন শিলা। এর আগে তারা পরিচালক আবুল হোসেন মজুমদার পরিচালিত ভালোবাসি তোমায় সিনেমায়
একসঙ্গে অভিনয় করেছেন। সিনেমাটির কাজ শেষ হয়েছে, এখন অপেক্ষা মুক্তির।
নির্বাচনী প্রচারণায়ও
দুজনকে দেখা গেছে একসঙ্গে ভোটারদের কাছে সমর্থন চাইতে। সেই আন্তরিকতার প্রতিফলনই যেন
মিলেছে ভোটের ফলাফলে। কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ৩২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন কায়েস
আরজু, যা শিল্পী সমিতির ইতিহাসে এ পদে সর্বোচ্চ ভোটের রেকর্ড। অন্যদিকে ২২৫ ভোট পেয়ে
জয়ী হয়েছেন শিরীন শিলা। জয়ের পর কায়েস আরজু বলেন, কোরবানির ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে
সবার সঙ্গে কথা বলেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শিল্পীদের দেওয়া আস্থা
ও ভালোবাসার প্রতিদান হিসেবে তিনি শিল্পী সমিতির উন্নয়নে আজীবন কাজ করে যেতে চান বলেও
জানান।
অন্যদিকে শিরীন
শিলা বলেন, নির্বাচনে অংশ নিয়েই জয় পাবেন এমনটা তিনি কখনো ভাবেননি। সহশিল্পীদের ভালোবাসায়
তিনি অভিভূত। এই ভালোবাসার মর্যাদা রক্ষা করে শিল্পীদের সুখ-দুঃখে পাশে থাকার পাশাপাশি
ভবিষ্যতেও নির্বাচনে অংশ নিয়ে সমিতির জন্য আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন