আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নির্মাতা প্রসূন রহমান পরিচালিত চলচ্চিত্র শেকড় (দ্য রুটস)। মানুষ, মাটি, শিকড়, পরিবার, পরিচয়, স্মৃতি, বিশ্বাস ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি আগামী ৩১ জুলাই সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
নির্মাতা প্রসূন
রহমান বলেন, অসংখ্য মানুষের সৃজনশীল শ্রম, ভালোবাসা ও স্বপ্নের সমন্বয়ে নির্মিত হয়েছে
‘শেকড়’। দীর্ঘ যাত্রার পর ছবিটি দেশের দর্শকদের সামনে আনতে পেরে তিনি আনন্দিত এবং শুরু
থেকে পাশে থাকা সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি জানান, চলচ্চিত্রটির
ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল কানাডার টরন্টোতে। আন্তর্জাতিক দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার
পর এবার এটি আনুষ্ঠানিকভাবে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে।
দেশে মুক্তির পর
শুরু হবে ছবিটির আন্তর্জাতিক প্রদর্শনীও। আগামী ৯ আগস্ট কানাডার চারটি শহরে মুক্তি
পাবে ‘শেকড়’। এরপর পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া
ও নিউজিল্যান্ডে মুক্তির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে স্প্যানিশ
ভাষায় ডাবিং সংস্করণও প্রদর্শিত হবে। ছবিটির স্প্যানিশ ডাবিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে ডিমান্ড ফিল্ম, আর দক্ষিণ আমেরিকায় পরিবেশনার
দায়িত্ব নিয়েছে মেক্সিকোভিত্তিক একটি প্রতিষ্ঠান।
মানুষ ও মাটির চিরন্তন
সম্পর্কের গল্পভিত্তিক এই চলচ্চিত্রের কেন্দ্রীয় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা
জামান, এফএস নাঈম, আইশা খান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত,
রওনক রিপন, মাহবুবুর রহমান, ফাতেমাতুজ জোহরা ইভা এবং শিশুশিল্পী মুনতাহা এমেলিয়া। বিশেষ
দুটি চরিত্রে অভিনয় করেছেন হামিদুর রহমান ও লুবিংকা স্টোজানোভিক।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ
করেছেন সাহিল রনি, সম্পাদনায় রয়েছেন মাহফুজুল হক আশিক, শিল্প নির্দেশনায় তারেক বাবুল
এবং সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন। চলচ্চিত্রটির প্রযোজনা করেছে ইমেশন ক্রিয়েটর।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন