নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’-এ রুবি চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন তরুণ অভিনেত্রী লাবণ্য চৌধুরী। এবার ওয়েব সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে তাকে।
নব্বই
দশকের প্রেমের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ওয়েব সিনেমা ‘মিশন ডিডিএলজে’। এতে কেন্দ্রীয়
চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লাবণ্য চৌধুরী। সিনেমাটি পরিচালনা করছেন আসিফ
জাহাঙ্গীর অর্ক।
‘মিশন
ডিডিএলজে’ প্রসঙ্গে লাবণ্য চৌধুরী বলেন, নব্বইয়ের দশকের প্রেমের গল্প তার বেশ পছন্দের।
এ কারণেই গল্পটি শুনে ওয়েব সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিজের
চরিত্র সম্পর্কে লাবণ্য বলেন, সিনেমায় তাকে দেখা যাবে চঞ্চল স্বভাবের এক তরুণীর চরিত্রে।
তার চরিত্রের নাম ‘দিয়া’। মেয়েটি স্বপ্ন দেখে, তার জীবনেও নব্বইয়ের দশকের সিনেমার মতো
সুন্দর একটি প্রেমের গল্প আসবে।
রোমান্টিক-কমেডি
ঘরানার এই ওয়েব সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন সাদ সালমি নাওভী ও লাবণ্য চৌধুরী। সিনেমাটিতে
আরও অভিনয় করেছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন,
শাহানা আফরোজ স্বপ্নাসহ অনেকে।
শিশুশিল্পী
হিসেবে অভিনয় জীবন শুরু করা লাবণ্য চৌধুরী বর্তমানে সিনেমার পাশাপাশি নাটক ও বিভিন্ন
ধরনের ওটিটি কনটেন্টে কাজ করছেন। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয়
দক্ষতা তুলে ধরতেই বেশি মনোযোগী এই তরুণ অভিনেত্রী।
সবকিছু ঠিক থাকলে ‘মিশন ডিডিএলজে’ আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন