সংবাদ

অপূর্বকে ঘিরে বড়পর্দায় নতুন সম্ভাবনা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

অপূর্বকে ঘিরে বড়পর্দায় নতুন সম্ভাবনা

ছোটপর্দা, ওটিটি ও সিনেমা—সব মাধ্যমেই নিজের ব্যস্ততা ধরে রেখেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার বড়পর্দায় নতুন করে নিয়মিত হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। ইতোমধ্যে চারটি সিনেমায় অভিনয়ের বিষয়ে নির্মাতা ও প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে তার। তবে এখনো কোনো সিনেমার চুক্তি চূড়ান্ত হয়নি।

২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় অপূর্বর। এরপর প্রায় এক দশক সিনেমা থেকে দূরে থাকার পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমার মাধ্যমে আবারও বড়পর্দায় ফেরেন তিনি। এবার দীর্ঘ বিরতি আর রাখতে চান না এই অভিনেতা।

চার সিনেমার বিষয়ে অপূর্ব বলেন, ‘এখনো আলোচনা চূড়ান্ত হয়নি। শুধু এতটুকু বলতে পারি, একসঙ্গে চারটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। অনেক সময় দেখা যায়, শুটিং শুরু হওয়ার পরেও শেষ পর্যন্ত সিনেমাটি আর হয় না। এ কারণে আগে থেকে বলতে চাই না। কোনো কারণে পরবর্তী সময়ে সিনেমাটি না হলে দর্শকের আস্থা নষ্ট হয়ে যাবে। যখন বুঝতে পারব আসলেই হচ্ছে, তখন আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’

এদিকে দেশে ফিরেই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অপূর্ব। বর্তমানে মাসরিকুল আলমের পরিচালনায় একটি নাটকে অভিনয় করছেন তিনি। এতে তার সহশিল্পী শার্লিন ফারজানা। দীর্ঘ ছয় বছর পর আবারও এই জুটিকে একসঙ্গে ছোটপর্দায় দেখা যাচ্ছে।

এই নাটকের কাজ শেষ করেই আরও সাতটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন অপূর্ব। নাটকগুলো নির্মাণ করবেন জাকারিয়া সৌখিন, সৈয়দ শাকিল, মুরসালিন শুভ, মাহমুদুর রহমান হিমি ও রুবেল হাসান। নাটকের ব্যস্ততা শেষ করে আবারও যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার। বছরের শেষ দিকে দেশে ফিরে ঈদের ওটিটি কনটেন্ট ও টেলিভিশন নাটকের কাজে যুক্ত হবেন তিনি।

অভিনয়ের পাশাপাশি গান নিয়েও সম্প্রতি আলোচনায় এসেছেন অপূর্ব। গত ৮ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’-এ প্রায় দুই ঘণ্টা দর্শকদের সঙ্গে সময় কাটান তিনি। গান পরিবেশনের পাশাপাশি গল্প ও আড্ডায় অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন এই অভিনেতা।

নিউইয়র্কের সেই আয়োজনের সাফল্যের পর যুক্তরাষ্ট্রের ১২টি শহর থেকে কনসার্টে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছেন অপূর্ব। তবে সবগুলো প্রস্তাবে একসঙ্গে সাড়া দিতে চান না তিনি। সময় নিয়ে প্রস্তুতি নিয়েই পরবর্তী কনসার্টের বিষয়ে সিদ্ধান্ত নিতে চান এই অভিনেতা।

সব মিলিয়ে সামনে আরও ব্যস্ত সময় অপেক্ষা করছে অপূর্বর জন্য। নাটক ও ওটিটির পাশাপাশি সিনেমায় নতুন কাজ এবং কনসার্ট—বিভিন্ন মাধ্যমে নিজেকে আরও ব্যস্ত রাখার পরিকল্পনা করছেন তিনি। এখন দেখার বিষয়, আলোচনায় থাকা চার সিনেমার কোনগুলো শেষ পর্যন্ত আলোর মুখ দেখে এবং বড়পর্দায় অপূর্বকে কতটা নিয়মিত পাওয়া যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

অপূর্বকে ঘিরে বড়পর্দায় নতুন সম্ভাবনা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত