সংবাদ

ওটিটিতে ‘সাইকো’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

ওটিটিতে ‘সাইকো’

প্রেক্ষাগৃহে মুক্তির চার বছর পর এবার ওটিটিতে মুক্তি পেয়েছে চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা পূজা চেরী অভিনীত থ্রিলার সিনেমা ‘সাইকো’। অনন্য মামুন পরিচালিত সিনেমাটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে।

সম্প্রতি এক পোস্টের মাধ্যমে ‘সাইকো’ স্ট্রিমিংয়ের খবরটি নিশ্চিত করেছে আইস্ক্রিন কর্তৃপক্ষ। ২০২২ সালের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

থ্রিলারধর্মী গল্পের সিনেমা ‘সাইকো’-তে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান থেকে হঠাৎ অপহৃত হন দেশের এক মন্ত্রীর মেয়ে। শুরুতে ঘটনাটিকে রাজনৈতিক শত্রুতার জেরে প্রতিশোধ হিসেবে মনে করা হলেও গল্প যত এগোয়, ততই সামনে আসতে থাকে নানা রহস্য।

অপহরণের ঘটনার তদন্ত ও অনুসন্ধানের মধ্যেই গল্পে আবির্ভাব ঘটে এক রহস্যময় যুবকের। তার অস্বাভাবিক আচরণ ও কর্মকাণ্ড ঘিরে তৈরি হয় নতুন সব প্রশ্ন। একের পর এক ঘটনার মধ্য দিয়ে দর্শকের সামনে উন্মোচিত হতে থাকে অপহরণের নেপথ্যের নানা রহস্য।

সিনেমাটিতে জিয়াউল রোশান ও পূজা চেরীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহান খান রিও, রোজী সিদ্দিকী ও সুব্রত।

প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটিতে দর্শকদের সামনে নতুন করে হাজির হলো ‘সাইকো’। থ্রিলার ও রহস্যনির্ভর গল্পের সিনেমাটি এবার ঘরে বসেই দেখার সুযোগ পাচ্ছেন দর্শক।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ওটিটিতে ‘সাইকো’

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত