সংবাদ

আসছে কেয়ার নতুন দুই গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

আসছে কেয়ার নতুন দুই গান

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শারমিন কেয়া। বিশেষ করে ফোক গানে তার কণ্ঠের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। স্টেজ শোতেও নিয়মিত গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করছেন তিনি। ফোক গানের পাশাপাশি ইংরেজি ও আধুনিক গানেও পারদর্শী এই শিল্পী।

বছরজুড়েই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটে শারমিন কেয়ার। বড় আয়োজনগুলোতে তুলনামূলকভাবে কম সুযোগ পেলেও যেসব অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পান, সেগুলো নিয়েই সন্তুষ্ট তিনি। বিশেষ করে যারা তাকে দিয়ে ফোক গান পরিবেশন করান, তারা পরবর্তী আয়োজনেও তার ওপর আস্থা রাখেন।

এদিকে শারমিন কেয়ার নতুন দুটি মৌলিক গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। ‘মর্জি’ শিরোনামের গানটি লিখেছেন শাওন মাহমুদ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। অন্য গানটির নাম ‘সমান্তরাল’। এটি লিখেছেন নীলা নিক্কি এবং এর সুর ও সংগীতায়োজনও করেছেন আমজাদ হোসেন।

আজ শারমিন কেয়ার জন্মদিন। বিশেষ কোনো আয়োজন না থাকলেও দিনটিতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। জন্মদিনের অনুভূতি জানিয়ে শারমিন কেয়া বলেন, ‘জন্মদিন এলে বিশেষত বাবা আর মায়ের কথা খুব বেশি মনে পড়ে। আমার বাবাও বেঁচে নেই, মাও বেঁচে নেই। তারা বেঁচে থাকলে আজকের দিনটি নিশ্চয়ই বিশেষ দিন হয়ে উঠত। সত্যি বলতে কী, মা-বাবা প্রতিটি সন্তানের জন্য অনেক বড় আশীর্বাদ। দোয়া করি আল্লাহ যেন আমার বাবা-মাকে বেহেশত নসিব করেন। আর জন্মদিনে দোয়া চাই, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি।’

মৌলিক গান প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘মৌলিক গান একজন শিল্পীর নিজস্ব সম্পদ। যে মৌলিক গান দিয়ে শিল্পী তার নিজস্বতা জানান দেন। যে কারণে অনেক শিল্পীই মৌলিক গান প্রকাশে মনোযোগ দিয়ে থাকেন, আমিও এর ব্যতিক্রম নই।’

স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন শারমিন কেয়া। গত বছরের শেষপ্রান্তে টানা কয়েকটি আয়োজনে গান পরিবেশন করেছেন তিনি। গত বছরের ১৩ ডিসেম্বর জাপানে গিয়েছিলেন এই শিল্পী। দেশটির ওসাকায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে গান পরিবেশন করে মুগ্ধতা ছড়ান তিনি। সেখানে তার পরিবেশনায় সন্তুষ্ট প্রবাসী বাংলাদেশিরা ভবিষ্যতেও তাকে নিয়ে অনুষ্ঠান আয়োজনের আশ্বাস দিয়েছেন।

শারমিন কেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত মৌলিক গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘বৃষ্টি যদি না থামে’, ‘ছুঁইও না’ ও ‘তোমার লেখা গল্প’।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আসছে কেয়ার নতুন দুই গান

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত