প্রয়াত নাট্যকার, নির্দেশক ও সংগঠক মান্নান হীরার ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আরণ্যক নাট্যদলের দুই দিনব্যাপী বিশেষ আয়োজনের প্রথম পর্ব ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। এবার অপেক্ষা দ্বিতীয় পর্বের, যা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।
আয়োজনের প্রথম পর্বে
মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হয় মান্নান
হীরা রচিত জনপ্রিয় নাটক ‘ময়ূর সিংহাসন’। শাহ আলম দুলালের নির্দেশনায় নাটকটিতে অভিনয়
করেন মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, আমিন আজাদ, আরিফ হোসেন আপেল, কামরুল হাসান, রুবলী
চৌধুরী, সাঈদ সুমনসহ একদল অভিনয়শিল্পী।
দ্বিতীয় পর্বে শুক্রবার
বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘মান্নান
হীরা স্মারক বক্তৃতা’। এতে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
নাট্যকলা বিভাগের অধ্যাপক, নির্দেশক ও অভিনেতা ইউসুফ হাসান অর্ক।
মান্নান হীরার স্মৃতিকে
নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০২২ সাল থেকে আরণ্যক নাট্যদল নিয়মিত ‘মান্নান হীরা
স্মারক বক্তৃতা’ আয়োজন করে আসছে।
১৯৫৭ সালের ৭ জুলাই
সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন মান্নান হীরা। নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও সংগঠক হিসেবে
তিনি বাংলাদেশের নাট্যাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। স্বাধীন বাংলাদেশে পথনাটক
চর্চার অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত এই নাট্যব্যক্তিত্ব ১৯৯৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত
বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন।
২০০৬ সালে নাটক
বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জনকারী মান্নান হীরা ‘লাল জমিন’, ‘ভাগের
মানুষ’, ‘ময়ূর সিংহাসন’ ও ‘সাদা-কালো’সহ অসংখ্য আলোচিত নাটক রচনা করেন। পাশাপাশি নির্মাণ
করেন সরকারি অনুদানের চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’।
২০২০ সালের ২৩ ডিসেম্বর
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই গুণী নাট্যজন। তার সৃষ্টিকর্ম ও অবদানকে স্মরণ
করতেই প্রতিবছরের মতো এবারও বিশেষ আয়োজন করেছে আরণ্যক নাট্যদল।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন