সংবাদ

তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণই ক্রীড়াঙ্গন সমৃদ্ধির পথ: মির্জা ফখরুল

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৮ পিএম

তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণই ক্রীড়াঙ্গন সমৃদ্ধির পথ: মির্জা ফখরুল

তৃণমূল পর্যায় থেকে মেধা ও প্রতিভা অন্বেষণই দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে 'ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান' কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 'ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা'— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, "বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। আমাদের খেলোয়াড়দের মেধা সঠিক পরিচর্যার মাধ্যমে বিকশিত করতে পারলে বিশ্ব দরবারে আমরা আরও সম্মান বয়ে আনতে পারব।" যারা মাঠে যান, তারা বোঝেন মাঠ কত প্রিয় হতে পারে উল্লেখ করে তিনি আরও বলেন, খেলোয়াড়দের ঠিকমতো লালন-পালন করতে পারলে বড় সাফল্য অর্জন সম্ভব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন একেবারে স্কুল পর্যায় থেকে 'ট্যালেন্ট হান্ট' করে খেলোয়াড়দের তুলে নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার একমাত্র প্রকৃত পথ।" আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদানের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনসহ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণই ক্রীড়াঙ্গন সমৃদ্ধির পথ: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত