সংবাদ

কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি: বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম

কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি: বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অংশ নিতে কাতারের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই বিষয়ে কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী একটি আমন্ত্রণপত্র পাঠিয়েছেন, যা হস্তান্তর করেছেন পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান। শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়ানোর মতো স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়।

​বৈঠকের এক পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান কাতারের আমিরের উদ্দেশে লেখা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওই চিঠিটি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন। পাঠানো ওই চিঠিতে কাতারের পক্ষ থেকে বাংলাদেশে নতুন বিনিয়োগ বাড়ানোর জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি: বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অংশ নিতে কাতারের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই বিষয়ে কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী একটি আমন্ত্রণপত্র পাঠিয়েছেন, যা হস্তান্তর করেছেন পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান। শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়ানোর মতো স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়।

​বৈঠকের এক পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান কাতারের আমিরের উদ্দেশে লেখা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওই চিঠিটি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন। পাঠানো ওই চিঠিতে কাতারের পক্ষ থেকে বাংলাদেশে নতুন বিনিয়োগ বাড়ানোর জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত