সংবাদ

সেন্সর ছাড়পত্র পেল থালাপতি বিজয়ের ‘জনা নায়াগান’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম

সেন্সর ছাড়পত্র পেল থালাপতি বিজয়ের ‘জনা নায়াগান’

থালাপতি বিজয়র বহুল প্রতীক্ষিত ও ক্যারিয়ারের বিদায়ী সিনেমা জনা নায়াগান সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস জানিয়েছে, ভারতীয় সেন্সর বোর্ড সিনেমাটিকে ‘এ’ সার্টিফিকেট দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, ‘জনা নায়াগান’ এখন মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত।

নির্মাতারা ‘এ’ সার্টিফিকেট পাওয়ার নির্দিষ্ট কারণ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, সিনেমার কিছু অ্যাকশন ও সহিংস দৃশ্যের কারণেই এই রেটিং দেওয়া হয়েছে।

‘জনা নায়াগান’কে থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, এই ছবি মুক্তির পর অভিনয় থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দেবেন। ফলে সিনেমাটি ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে রয়েছে।

দীর্ঘদিন নানা জল্পনা-কল্পনার পর সেন্সর ছাড়পত্র পাওয়ায় ‘জনা নায়াগান’-এর মুক্তির পথ এখন পুরোপুরি উন্মুক্ত হলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

সেন্সর ছাড়পত্র পেল থালাপতি বিজয়ের ‘জনা নায়াগান’

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

থালাপতি বিজয়র বহুল প্রতীক্ষিত ও ক্যারিয়ারের বিদায়ী সিনেমা জনা নায়াগান সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস জানিয়েছে, ভারতীয় সেন্সর বোর্ড সিনেমাটিকে ‘এ’ সার্টিফিকেট দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, ‘জনা নায়াগান’ এখন মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত।

নির্মাতারা ‘এ’ সার্টিফিকেট পাওয়ার নির্দিষ্ট কারণ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, সিনেমার কিছু অ্যাকশন ও সহিংস দৃশ্যের কারণেই এই রেটিং দেওয়া হয়েছে।

‘জনা নায়াগান’কে থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, এই ছবি মুক্তির পর অভিনয় থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দেবেন। ফলে সিনেমাটি ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে রয়েছে।

দীর্ঘদিন নানা জল্পনা-কল্পনার পর সেন্সর ছাড়পত্র পাওয়ায় ‘জনা নায়াগান’-এর মুক্তির পথ এখন পুরোপুরি উন্মুক্ত হলো।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত