সংবাদ

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৩ এএম

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

​২০২৭ সালের পবিত্র হজে গমনকারীদের জন্য বহুল প্রতীক্ষিত প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ সোমবার (২৭ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই নিবন্ধন প্রক্রিয়া চালু থাকবে।

​সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত হজ রোডম্যাপের সাথে সমন্বয় করে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনার হজযাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে ই-হজ সিস্টেমের মাধ্যমে তাদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

​হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধন সম্পন্ন করতে নির্দিষ্ট কয়েকটি ধাপে ফি জমা দিতে হবে:

​প্রাক-নিবন্ধন: প্রাথমিক নিবন্ধনের আগেই ৩০ হাজার টাকা ফি দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।

​প্রাথমিক নিবন্ধন: প্রাক-নিবন্ধন শেষে সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে।

​চূড়ান্ত নিবন্ধন: প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে তাদের নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।

​সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা ই-হজ সিস্টেমে নিজস্ব ইউজার আইডি তৈরি করে সরাসরি আবেদন করতে পারবেন। এছাড়া আবেদনকারীদের সুবিধার জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিসেও নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।

​অর্থ জমার ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাব সংক্রান্ত বিস্তারিত তথ্য হজ পোর্টালে তাদের নিজস্ব প্রোফাইলে পাওয়া যাবে।

​আবেদনকারীদের জন্য জরুরি শর্তাবলী

​১. পাসপোর্টের মেয়ার্দ: হজে গমনকারীদের পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকতে হবে।

২. তথ্য নির্বাচন: প্রাথমিক নিবন্ধনের সময় পছন্দের হজ প্যাকেজ, হজের ধরন, প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা সঠিকভাবে নির্বাচন করতে হবে।

​ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের কম বয়সী কোনো ব্যক্তি এবার হজে যেতে পারবেন না। এছাড়া জনস্বাস্থ্য ও শারীরিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যায় আক্রান্তদের ক্ষেত্রে হজে গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

​মারাত্মক হৃদরোগ, কিডনি, লিভার ও ফুসফুসের জটিল রোগে আক্রান্ত ব্যক্তি।

​স্নায়বিক বা মানসিক রোগ এবং ডিমেনশিয়ায় আক্রান্ত রোগী।

​কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার রোগী।

​যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারের মতো জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি।

​গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা অথবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারী (যাদের ফিটনেস সনদ দেওয়া হবে না)।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত