সংবাদ

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন, কাল চালু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন, কাল চালু
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়ার ৪৫ দিন পর শর্তসাপেক্ষে পুনরায় কার্যক্রম শুরু করতে পারবে রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে সব ধরনের চিকিৎসাসেবা চালু হবে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গত মে মাসে হাসপাতালটিতে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

তবে এই অনুমতি তিনটি শর্তের আওতায়। প্রথমত, ‘The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982’-এর নির্দেশনা প্রতিপালন করতে হবে। দ্বিতীয়ত, প্রয়োজনীয় ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। তৃতীয়ত, শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা শুরু হবে।

৪৫ দিন পর কার্যক্রম শুরুর অনুমতি পাওয়ায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছে। একই সঙ্গে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, চিকিৎসক, গণমাধ্যমকর্মীসহ যারা এই সময়ে হাসপাতালের পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন, কাল চালু

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত