দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ শনাক্ত হয়েছে আরও ৯০৮ জনের। মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ১০৫ জন শিশুর শরীরে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৭৯৯ শিশু। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৫ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং ৭৩৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, গত সাড়ে ৪ মাসে দেশে ১ লাখ ২৫ হাজার ৫৫২ জনের শরীরে হামের বিভিন্ন উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ১৫ হাজার ৬৫৬ জন শিশু এই রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ১ লাখের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, যাদের বড় অংশই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শিশুদের সুরক্ষায় নির্ধারিত সময়ে হামের টিকা নিশ্চিত করা জরুরি। কোনো শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।
\

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন