সংবাদ

বালুর ট্রাক দিয়ে আমাদের আটকানো যাবে না : আসিফ মাহমুদ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম

বালুর ট্রাক দিয়ে আমাদের আটকানো যাবে না : আসিফ মাহমুদ
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বালুর ট্রাক দিয়ে আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া। হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশের বাধার মুখে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া জানান।

বুধবার (২৯ জুলাই) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আসিফ মাহমুদ লেখেন, ‘বালুর ট্রাক ভোলা সহজ নয়। কিন্তু আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না।’

এর আগে বিকেল ৫টার দিকে এনসিপি নেতাদের গাড়িবহর মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলের ‘চা-কন্যা’ ভাস্কর্যের সামনে পুলিশি বাধার মুখে পড়ে। সড়কের মাঝখানে বালুভর্তি ট্রাক আড়াআড়িভাবে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুলিশ। এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বাগ্‌বিতণ্ডা চলে।

শ্রীমঙ্গলের বাধা পেরিয়ে বর্তমানে দলটির নেতাকর্মীরা হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকায় বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান নিয়েছেন।

ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে এনসিপি নেতারা জানান, গতকাল হবিগঞ্জ শহরে তাদের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফিরে আসার পথে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এতে সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ওই হামলার প্রতিবাদে আজ হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় এনসিপি।

একই সময়ে হবিগঞ্জ জেলা যুবদলও সমাবেশের ঘোষণা দিলে সংঘাত এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এর ফলে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ প্রবেশের বিভিন্ন পয়েন্টে পুলিশ কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বালুর ট্রাক দিয়ে আমাদের আটকানো যাবে না : আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত