ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তানের দিকে যাওয়ার পথে জাহাজটি নিখোঁজ হয়। বর্তমানে নিখোঁজ জাহাজ ও এর যাত্রীদের উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে দেশটির উদ্ধারকারী দল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের যাত্রীবাহী জাহাজটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে বানজারমাসিনের দিকে যাচ্ছিল। পথিমধ্যে জাহাজটির যোগাযোগব্যবস্থায় আকস্মিক ত্রুটি দেখা দেয়। বানজারমাসিনের উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, বন্দর জেটি থেকে প্রায় ৯২ মাইল দূরে জাভা সাগরে অবস্থানকালে জাহাজটির সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল।
উদ্ধারকারী দলের অভিযান বিভাগের প্রধান আরিয়ান্তো আরদি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকর্মীদের ঘটনাস্থলের অভিমুখে পাঠানো হয়েছে এবং ট্রিসাক্তিতে একটি প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপন করা হয়েছে। জাহাজ পরিচালনা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সমুদ্রপথের মাঝপথে এটি তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখোমুখি হয়েছিল। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন