আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কেন্দ্র করে ছুটির দিনেও নির্বাচন কমিশন (ইসি) ও সংশ্লিষ্ট দপ্তরগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনা প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষা এবং আপিল ও প্রতীক বরাদ্দের কাজ নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ইসির নির্বাচন পরিচালনা শাখা থেকে জানানো নির্দেশনায় বলা হয়, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা ও থানা নির্বাচন কার্যালয় ছুটির দিনেও সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত খোলা থাকবে। সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে এ সময় কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র দাখিল, বাছাইয়ের বিরুদ্ধে আপিল গ্রহণ, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের দিনগুলোতে প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়োজনে নির্ধারিত সময়ের পরেও অফিস চালু রাখা যাবে। তবে মনোনয়নপত্র দাখিল ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনগুলোতে বেলা ৪টার পর আর কোনো আবেদন বা অনুরোধ নেওয়া হবে না বলে সতর্ক করেছে ইসি।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। বাছাই অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে এবং ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন