মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ থেকে রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে শেষ হওয়া ২০২৫-২০২৬ অর্থবছরে ১৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ১৭৮ টাকা পেয়েছে ডাক বিভাগ। আগের অর্থবছরের তুলনায় এই অঙ্ক ৫ কোটি টাকা বা ৩৪ শতাংশ বেশি।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে এই চেক হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘নগদ না থাকলে বাজারে মনোপলি হতো। এই সুযোগ দেওয়া হবে না। নগদকে প্রতিযোগিতামূলক বাজারে ধরে রাখতে হবে এবং আরও লাভজনক করতে হবে।’
মন্ত্রী নগদ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, শিক্ষার্থী ও সবার উন্নয়নে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। জনগণ জানে নগদ সরকারি প্রতিষ্ঠান, তাই প্রয়োজনীয় কর্মকাণ্ড ও সেবার মাধ্যমে নগদকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, ‘আমরা শুনি যে, সরকারি প্রতিষ্ঠান লাভ করতে পারে না, সেটিকে আমরা মিথ্যা প্রমাণ করে দিয়েছি ডাক বিভাগের নগদের মাধ্যমে।’
তিনি জানান, জন্মলগ্ন থেকে নগদ এখন পর্যন্ত ৯৪৬ কোটি টাকা সরকারকে কর দিয়েছে এবং ডাক বিভাগকে দিয়েছে ৪৭ কোটি টাকা।
২০২৫-২৬ অর্থবছরে নগদের মাধ্যমে ৪ লাখ ২৭ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৫.৫০ শতাংশ বেশি। জুনে নগদের সক্রিয় গ্রাহক ৩ কোটি ছাড়িয়েছে এবং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা সোয়া ২ কোটির বেশি।
ডাক বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী, নগদ লিমিটেড ব্যবসা পরিচালনার জন্য প্রযুক্তিসহ সব বিনিয়োগ করে এবং সেবা থেকে আয়ের ৫১ শতাংশ পায় ডাক বিভাগ, বাকি ৪৯ শতাংশ পায় নগদ লিমিটেড।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন