সংবাদ

নরসিংদী-গাজীপুর সংযোগ: সেতুর জন্য দীর্ঘ অপেক্ষা

প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)
প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০১:১৭ পিএম

নরসিংদী-গাজীপুর সংযোগ: সেতুর জন্য দীর্ঘ অপেক্ষা
একটি সেতুর অভাবে নরসিংদী ও গাজীপুরের লাখো মানুষের নিত্যদিনের দুর্ভোগ। ছবি : সংবাদ

নরসিংদীর মনোহরদী এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলাকে পৃথক করে রেখেছে পুরাতন ব্রহ্মপুত্র নদের শাখা। নদের এক পাড়ে মনোহরদীর লেবুতলা ইউনিয়নের ঝাঁড়তলা বাজার, অন্য পাড়ে কাপাসিয়ার টোক ইউনিয়নের পাঁচুয়া হাজী বাজার (গঙ্গা ঘাট)। দুই জেলার এই সংযোগস্থলে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি মেলেনি। ফলে কয়েক যুগ ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন দুই তীরের লাখো মানুষ।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন দুই তীরের হাজার হাজার শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ী শুষ্ক মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। বর্ষায় খেয়া নৌকাই একমাত্র ভরসা, যা দুর্ভোগের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয়। একটি সেতুর অভাবে শিক্ষা, চিকিৎসা ও কৃষি বিপণনসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে।

লেবুতলা ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও প্রভাষক মো. শফিকুল ইসলাম জুলহাস বলেন, “এখানে একটি সেতু নির্মিত হলে গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে মনোহরদীর লেবুতলা হয়ে ভৈরব ও কটিয়াদী পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিকল্প আঞ্চলিক করিডোর তৈরি হবে। এতে দুই জেলার ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

সচেতন মহলের মতে, সেতুটি নির্মিত হলে মুমূর্ষু রোগীদের দ্রুত সময়ে উন্নত হাসপাতালে নেওয়া সম্ভব হবে এবং স্থানীয় কৃষিপণ্যের বাজারজাতকরণ সহজ হবে। এতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

এ বিষয়ে মনোহরদী উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা বলেন, “উক্ত স্থানে সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সরকারি অনুমোদন এবং প্রয়োজনীয় বরাদ্দ পেলে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

নরসিংদী-গাজীপুর সংযোগ: সেতুর জন্য দীর্ঘ অপেক্ষা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত