সংবাদ

পরিচ্ছন্ন ফেনী গড়তে বিডি ক্লিনের বিশেষ উদ্যোগ

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০২:২২ পিএম

 পরিচ্ছন্ন ফেনী গড়তে বিডি ক্লিনের বিশেষ উদ্যোগ
ছবি : সংবাদ

পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ফেনী শহরে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’। সোমবার (৩ আগস্ট) সকালে ফেনী জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। কার্যক্রমের উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।

শহর পরিষ্কারের এই অভিযানে বিডি ক্লিনের সদস্য ও স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশ নেন। অভিযান শুরুর আগে অংশগ্রহণকারীদের শপথ পাঠ করান স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক মো. দিদারুল আলম।

বিডি ক্লিন ফেনীর উপদেষ্টা ইমনুল হক ইমনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল-আমিন সরকার এবং ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী।

পরিচ্ছন্নতা অভিযানের সময় স্বেচ্ছাসেবীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, রাজাঝি দিঘির পাড়, থানা কমপাউন্ড, হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস ত্যাগ করতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করা প্রয়োজন। ফেনী শহরকে একটি দৃষ্টিনন্দন ও বাসযোগ্য জনপদে রূপান্তর করা আমাদের সবার দায়িত্ব। এ সময় তিনি সামাজিক কাজে তরুণদের আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা, কনজারভেন্সি অফিসার সরওয়ার জাহান ও ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুর রহমান মজুমদার প্রমুখ।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

পরিচ্ছন্ন ফেনী গড়তে বিডি ক্লিনের বিশেষ উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত