সংবাদ

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে বড় জালিয়াতি

আজাদুল হক, বাগেরহাট
আজাদুল হক, বাগেরহাট
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে বড় জালিয়াতি
ছবি : সংবাদ

বাগেরহাটে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে মো. কামরুজ্জামান টুকু (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) দিবাগত রাতে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামরুজ্জামান টুকু ওই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি ভুয়া সিল এবং একটি স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জালিয়াতি করে একটি চক্র গত কয়েক মাস ধরে এলাকায় অবৈধ তদবির বাণিজ্য করে আসছিল। বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে মোংলা থানা-পুলিশ।

মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, প্রতিমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে কামরুজ্জামানের অবস্থান শনাক্ত করে। এরপর তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোংলা থানায় একটি মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, কামরুজ্জামানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে বড় জালিয়াতি

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত