সংবাদ

ঘরেই অনিরাপদ শিশু, পাষণ্ড বাবা গ্রেপ্তার

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম

ঘরেই অনিরাপদ শিশু, পাষণ্ড বাবা গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা জুলহাসকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত জুলহাস পেশায় একজন মিলশ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘিওরের বানিয়াজুরী এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও তার আগের পক্ষের মেয়েকে নিয়ে থাকতেন জুলহাস। অভিযোগ রয়েছে, রোববার (২ আগস্ট) সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিশুকে ধর্ষণ করেন তিনি। এর আগেও একাধিকবার শিশুটি তার লালসার শিকার হয়েছে বলে জানা গেছে। তবে ভয়ভীতি দেখানোর কারণে বিষয়টি এতদিন গোপন ছিল।

সোমবার (৩ আগস্ট) সকালে যন্ত্রণায় কান্নাকাটি করার সময় মায়ের কাছে সব খুলে বলে শিশুটি। এরপর মা মেয়েকে নিয়ে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদে যান এবং চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুকে বিষয়টি জানান। চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে ঘিওর থানা-পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে জুলহাসকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘নিজের মেয়ের ওপর একজন মানুষ এমন জঘন্য নির্যাতন চালাতে পারে, তা ভাবতেও ঘৃণা হচ্ছে। আমি এই পাষণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, খবর পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ঘরেই অনিরাপদ শিশু, পাষণ্ড বাবা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত