দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকার পর সম্প্রতি নির্বাচনে হেরে ক্ষমতাচ্যুত হন হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। নতুন প্রধানমন্ত্রী পিটার মাজার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র পরিচালনায় আনছেন একের পর এক বড় পরিবর্তন।
ইতোমধ্যেই
অরবানের অনুসারীদের প্রশাসন থেকে সরাতে শুরু
করেছে নতুন সরকার, এমনকি
সাংবিধানিক সংশোধনের মাধ্যমে মেয়াদ শেষ করা হয়েছে
প্রেসিডেন্ট তামাস সুলইয়কেরও। কিন্তু শূন্য পদে নতুন প্রেসিডেন্ট
কে হবেন; এ প্রশ্নের জবাবে
রাজনীতির গণ্ডি পেরিয়ে এক অভাবনীয় উন্মাদনা
ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।
নেটিজেনদের
প্রেসিডেন্ট পছন্দের তালিকায় চমক
নতুন
রাষ্ট্রপ্রধান নির্বাচনের বিষয়ে দেশের সাধারণ মানুষের মতামত আহ্বান করেছেন নবাগত প্রধানমন্ত্রী পিটার মাজার। সরকারি কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম
না থাকলেও সাধারণ নাগরিকরা এখন সামাজিক মাধ্যম,
অনলাইন পোল ও খোলা
চিঠির মাধ্যমে নিজেদের পছন্দ জানাচ্ছেন।
জনপ্রিয়
কনটেন্ট ক্রিয়েটর এসটার ইয়াম্বোরের একটি ইনস্টাগ্রাম জরিপে
ভক্তরা বিভিন্ন বডিবিল্ডার ও রিয়েলিটি শো
তারকার পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে প্রস্তাব করেছেন ভিক্টোরিয়াস সিক্রেটের বিশ্বখ্যাত হাঙ্গেরীয় সুপারমডেল বারবারা পালভিনের নাম।
অন্যদিকে
একটি স্বতন্ত্র অনলাইন পোলে সবচেয়ে বেশি
সমর্থন পেয়ে সবাইকে তাক
লাগিয়ে দিয়েছেন আন্দ্রাস আরাতো, যিনি ইন্টারনেট দুনিয়ায়
‘হাইড দ্য পেইন হ্যারল্ড’
মিম তারকা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এছাড়া নোবেলজয়ী বিজ্ঞানী কাটালিন কারিকো ও রুবিকস কিউবের
উদ্ভাবক এর্নো রুবিকও আছেন পছন্দের তালিকায়।
রাজনীতিমুক্ত
নিরপেক্ষ মুখের খোঁজে সরকার
প্রেসিডেন্ট
নিয়ে নিজের মতামত প্রকাশ করে এসটার ইয়াম্বোর
উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "রাজনীতি
অবশ্যই একটি গম্ভীর বিষয়,
তবে দীর্ঘ ১৬ বছরের একঘেয়েমি
শাসনের পর হাঙ্গেরির তরুণ
সমাজ যে স্বাধীনতার আমেজ
পাচ্ছে, সেখানে খানিকটা রসিকতার সুযোগ থাকতেই পারে। ১৮ বছর বয়স
থেকে ভোট দিয়ে আসলেও
এবারই প্রথম মনে হচ্ছে দেশ
পরিচালনার সিদ্ধান্তে আমাদের মতো সাধারণ মানুষের
মতামতেরও তোয়াক্কা করা হচ্ছে।"
হাঙ্গেরির
আইনানুযায়ী ৩৫ বছরের ঊর্ধ্বের
যেকোনো ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকই এই পদে যোগ্য।
তবে প্রধানমন্ত্রী পিটার মাজার জানিয়েছেন, তিনি সম্পূর্ণ অরাজনৈতিক
ও নিরপেক্ষ কাউকেই দেশের শীর্ষ পদে বসাতে চান।
আগামী ১৯ আগস্টের মধ্যেই
ক্ষমতাসীন দল নতুন প্রেসিডেন্টের
নাম সংসদীয় ভোটাভুটিতে চূড়ান্ত করতে পারে বলে
জানা গেছে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন