সংবাদ

বড় পর্দায় নয়, আপাতত ছোট পর্দাতেই স্বাচ্ছন্দ্য তটিনীর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

বড় পর্দায় নয়, আপাতত ছোট পর্দাতেই স্বাচ্ছন্দ্য তটিনীর

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। ইউটিউবে মুক্তি পাওয়া তার অভিনীত অনেক নাটকই কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। সম্প্রতি ‘কাজল চোখের মেয়ে’ নাটকেও অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

নাটকে ধারাবাহিক সাফল্যের সুবাদে গত দুই ঈদ থেকেই একাধিক সিনেমার প্রস্তাব পেয়েছেন তটিনী। তবে আপাতত বড় পর্দায় অভিষেকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গত দুই ঈদ থেকেই অনেক সিনেমার প্রস্তাব পাচ্ছি। কিন্তু এখন সিনেমায় যেতে চাই না। শৈল্পিক ঘরানার সিনেমায় কাজ করার ইচ্ছা আছে, তবে সেটা এখনই নয়। আপাতত নাটক নিয়েই ভালো আছি। কাজ করছি, শিখছি, নিজেকে আরও যোগ্য করে তুলতে চাই।”

বাণিজ্যিক সিনেমায় এখনই কাজ না করার কারণও ব্যাখ্যা করেছেন তটিনী। তার ভাষায়, “বাণিজ্যিক সিনেমার পরিসর অনেক বড়। সেখানে যে ধরনের অভিনয়, নাচ ও গ্ল্যামারের প্রয়োজন হয়, আমি মনে করি এখনো সেভাবে নিজেকে প্রস্তুত করতে পারিনি। তাই তাড়াহুড়ো করে সিনেমায় নাম লেখাতে চাই না।”

তটিনীর মতে, একজন শিল্পীর জন্য জনপ্রিয়তার চেয়ে নিজেকে প্রস্তুত করাই বেশি গুরুত্বপূর্ণ। তাই অভিনয়ে আরও পরিণত হয়ে সঠিক সময়েই বড় পর্দায় পা রাখতে চান তিনি।

বর্তমানে ছোট পর্দার বিভিন্ন নাটকের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তানজিম সাইয়ারা তটিনী। দর্শকদের প্রত্যাশা, পর্যাপ্ত প্রস্তুতি শেষে ভবিষ্যতে বড় পর্দাতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখবেন এই জনপ্রিয় অভিনেত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

বড় পর্দায় নয়, আপাতত ছোট পর্দাতেই স্বাচ্ছন্দ্য তটিনীর

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। ইউটিউবে মুক্তি পাওয়া তার অভিনীত অনেক নাটকই কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। সম্প্রতি ‘কাজল চোখের মেয়ে’ নাটকেও অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

নাটকে ধারাবাহিক সাফল্যের সুবাদে গত দুই ঈদ থেকেই একাধিক সিনেমার প্রস্তাব পেয়েছেন তটিনী। তবে আপাতত বড় পর্দায় অভিষেকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গত দুই ঈদ থেকেই অনেক সিনেমার প্রস্তাব পাচ্ছি। কিন্তু এখন সিনেমায় যেতে চাই না। শৈল্পিক ঘরানার সিনেমায় কাজ করার ইচ্ছা আছে, তবে সেটা এখনই নয়। আপাতত নাটক নিয়েই ভালো আছি। কাজ করছি, শিখছি, নিজেকে আরও যোগ্য করে তুলতে চাই।”

বাণিজ্যিক সিনেমায় এখনই কাজ না করার কারণও ব্যাখ্যা করেছেন তটিনী। তার ভাষায়, “বাণিজ্যিক সিনেমার পরিসর অনেক বড়। সেখানে যে ধরনের অভিনয়, নাচ ও গ্ল্যামারের প্রয়োজন হয়, আমি মনে করি এখনো সেভাবে নিজেকে প্রস্তুত করতে পারিনি। তাই তাড়াহুড়ো করে সিনেমায় নাম লেখাতে চাই না।”

তটিনীর মতে, একজন শিল্পীর জন্য জনপ্রিয়তার চেয়ে নিজেকে প্রস্তুত করাই বেশি গুরুত্বপূর্ণ। তাই অভিনয়ে আরও পরিণত হয়ে সঠিক সময়েই বড় পর্দায় পা রাখতে চান তিনি।

বর্তমানে ছোট পর্দার বিভিন্ন নাটকের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তানজিম সাইয়ারা তটিনী। দর্শকদের প্রত্যাশা, পর্যাপ্ত প্রস্তুতি শেষে ভবিষ্যতে বড় পর্দাতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখবেন এই জনপ্রিয় অভিনেত্রী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত