সংবাদ

বান্দরবানে স্বাস্থ্য খাতে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম

বান্দরবানে স্বাস্থ্য খাতে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি : সংবাদ

বান্দরবানে স্বাস্থ্য বিভাগে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৩ আগস্ট) সকালে ‘ছাত্র-জনতা’র ব্যানারে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পরে তারা জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি অনুযায়ী জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানের দায়িত্ব জেলা পরিষদের ওপর ন্যস্ত। কিন্তু বাস্তবে সিভিল সার্জন কার্যালয়ে অনিয়ম ও চিকিৎসকদের অনুপস্থিতি এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের সংকটের কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, আধুনিক যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্সের অভাব এবং হাসপাতাল ব্যবস্থাপনার দুর্বলতার কারণে জেলার দুর্গম এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। জবাবদিহিতা না থাকায় স্বাস্থ্যখাতের পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এই অবস্থায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা পরিষদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে স্বাস্থ্য খাতে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

বান্দরবানে স্বাস্থ্য বিভাগে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৩ আগস্ট) সকালে ‘ছাত্র-জনতা’র ব্যানারে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পরে তারা জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি অনুযায়ী জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানের দায়িত্ব জেলা পরিষদের ওপর ন্যস্ত। কিন্তু বাস্তবে সিভিল সার্জন কার্যালয়ে অনিয়ম ও চিকিৎসকদের অনুপস্থিতি এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের সংকটের কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, আধুনিক যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্সের অভাব এবং হাসপাতাল ব্যবস্থাপনার দুর্বলতার কারণে জেলার দুর্গম এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। জবাবদিহিতা না থাকায় স্বাস্থ্যখাতের পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এই অবস্থায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা পরিষদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত