সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে কৃষ্ণপদ বৈদ্য (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষ্ণপদ বৈদ্য ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে চাষাবাদের কাজে মাঠে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন কৃষ্ণপদ। পথে অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে তলিয়ে যান তিনি। দীর্ঘক্ষণ পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন