সংবাদ

তথ্য অধিকার আইনে আবেদন করায় সাংবাদিক লাঞ্ছিত

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৭:০৯ পিএম

তথ্য অধিকার আইনে আবেদন করায় সাংবাদিক লাঞ্ছিত
ছবি : সংবাদ

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কাছে উন্নয়নকাজের তথ্য চেয়ে আবেদন জমা দিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন এক সাংবাদিক। এ সময় ওই সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সংবাদকর্মী আরাফাত আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তথ্য অধিকার আইন অনুযায়ী কিছু তথ্য চেয়ে নির্ধারিত ফরমে আবেদন করতে পিআইও মফিজুর রহমানের কার্যালয়ে যান আরাফাত আলী।

অভিযোগ করা হয়েছে, এ সময় পিআইও তথ্য প্রস্তুতের জন্য ওই সাংবাদিকের কাছে ৪ হাজার টাকা দাবি করেন। নির্ধারিত সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে পিআইও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

আরাফাত আলী তার অভিযোগে উল্লেখ করেন, একপর্যায়ে পিআইও মফিজুর রহমান তার মুঠোফোনটি কেড়ে নেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে তার হস্তক্ষেপে প্রায় তিন ঘণ্টা পর কার্যালয়ের অফিস সহকারীর মাধ্যমে ফোনটি ফেরত দেওয়া হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে ওই কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, পিআইও মফিজুর রহমানের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দেবহাটায় অতিরিক্ত দায়িত্বে থাকাকালে খাল পুনখননসহ বিভিন্ন প্রকল্পে নামমাত্র কাজ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

তথ্য অধিকার আইনে আবেদন করায় সাংবাদিক লাঞ্ছিত

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত