সংবাদ

গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের প্রতিবাদে রাজপথে ১১ দল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০২:৩৮ পিএম

গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের প্রতিবাদে রাজপথে ১১ দল
ছবি : সংগৃহীত

দেশে চলমান তীব্র গ্যাস সংকট নিরসন, বিদ্যুৎ ও গ্যাসের ভুতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২ দিনের রাজপথের কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী ৫ ও ৬ আগস্ট সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে।

সোমবার (৩ আগস্ট) রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

জোটের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে একটি গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলা, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

পরদিন ৬ আগস্ট দেশের সব মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে জোটের নেতাকর্মীরা। একই দিন সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গণে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপি সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ লেবার পার্টির ডা. মুস্তাফিজুর রহমান ইরানসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের প্রতিবাদে রাজপথে ১১ দল

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত