সংবাদ

জুলাই আন্দোলনে হামলা : দীপু মনি-টিপু-মায়াসহ ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০৮:৫৩ পিএম

জুলাই আন্দোলনে হামলা : দীপু মনি-টিপু-মায়াসহ ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
ছবি : সংবাদ

চাঁদপুরে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিসহ ৩৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। তদন্তে ঘটনার সত্যতা মেলায় এই চার্জশিট প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, চার্জশিটে নাম আসা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক এজাহারভুক্ত আসামিদের মধ্য থেকে তদন্তকালে ২০ জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া এজাহারনামীয় তিন আসামি ইতিমধ্যে মৃত্যুবরণ করায় তাদেরও অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে ৩৭৮ জনের বিরুদ্ধে এই চার্জশিট দাখিল করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ আগস্ট হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের মোক্তার আহমেদ পাটওয়ারী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেছিলেন। মামলায় জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরণের অভিযোগ আনা হয়। আগামী ২৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। এখন আদালতের মাধ্যমেই পরবর্তী আইনি কার্যক্রম পরিচালিত হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জুলাই আন্দোলনে হামলা : দীপু মনি-টিপু-মায়াসহ ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

চাঁদপুরে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিসহ ৩৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। তদন্তে ঘটনার সত্যতা মেলায় এই চার্জশিট প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, চার্জশিটে নাম আসা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক এজাহারভুক্ত আসামিদের মধ্য থেকে তদন্তকালে ২০ জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া এজাহারনামীয় তিন আসামি ইতিমধ্যে মৃত্যুবরণ করায় তাদেরও অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে ৩৭৮ জনের বিরুদ্ধে এই চার্জশিট দাখিল করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ আগস্ট হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের মোক্তার আহমেদ পাটওয়ারী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেছিলেন। মামলায় জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরণের অভিযোগ আনা হয়। আগামী ২৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। এখন আদালতের মাধ্যমেই পরবর্তী আইনি কার্যক্রম পরিচালিত হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত