সংবাদ

পলাশবাড়ী-গাইবান্ধা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ০৪:২০ পিএম

পলাশবাড়ী-গাইবান্ধা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
গাইবান্ধায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উদ্যোগে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ছবি : সংবাদ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে গাইবান্ধায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বুধবার (১ এপ্রিল) দুপুরে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের টেংগরজানি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু, সওজের উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে। ইতিমধ্যে গাইবান্ধায় খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় সড়ক ও জনপথ বিভাগ এই বৃক্ষরোপণ করছে।

তিনি আরও বলেন, সরকারের এসব উন্নয়ন ও জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়িত হলে সাধারণ মানুষ উপকৃত হবে। এর পাশাপাশি উন্নত হবে আমাদের প্রাকৃতিক পরিবেশও।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

পলাশবাড়ী-গাইবান্ধা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে গাইবান্ধায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বুধবার (১ এপ্রিল) দুপুরে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের টেংগরজানি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু, সওজের উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে। ইতিমধ্যে গাইবান্ধায় খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় সড়ক ও জনপথ বিভাগ এই বৃক্ষরোপণ করছে।

তিনি আরও বলেন, সরকারের এসব উন্নয়ন ও জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়িত হলে সাধারণ মানুষ উপকৃত হবে। এর পাশাপাশি উন্নত হবে আমাদের প্রাকৃতিক পরিবেশও।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত