সংবাদ

ইউরোপে চরম উত্তেজনা : স্পেন-ইতালি মুখোমুখি অবস্থান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৯:৩২ এএম

ইউরোপে চরম উত্তেজনা : স্পেন-ইতালি মুখোমুখি অবস্থান
ছবি : রয়টার্স

অবৈধ অভিবাসন ইস্যুতে ইউরোপের দুই দেশ স্পেন ও ইতালির মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর জের ধরে ইতালি থেকে আসা পর্যটক ও যাত্রীদের ওপর সীমান্ত নিয়ন্ত্রণ বা কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে স্পেন সরকার। শনিবার (৮ আগস্ট) দিবাগত মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতালি থেকে আকাশপথ কিংবা সমুদ্রপথে আসা সব যাত্রীকে এখন থেকে পাসপোর্ট, জাতীয়তা এবং ভিসা যাচাইয়ের মুখোমুখি হতে হবে। প্রাথমিকভাবে এই কড়াকড়ি আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

মূলত গত ৩০ জুলাই স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় প্রায় ৭২ হাজার অভিবাসীর আকস্মিক প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে এই সংকটের সূত্রপাত। ওই ঘটনার পর ইতালি প্রথম স্পেনের যাত্রীদের ওপর সীমান্ত কড়াকড়ি আরোপ করে। স্পেন দাবি করেছিল, রোববার (৯ আগস্ট) মধ্যে ইতালি যদি এই নিয়ম তুলে না নেয়, তবে তারাও একই ব্যবস্থা নেবে। তবে ইতালি সেই আলটিমেটামে কর্ণপাত করেনি।

শুক্রবার ইতালীয় সরকার এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনো ‘হুমকি বা আলটিমেটামের’ কাছে নতি স্বীকার করবে না। নিরাপত্তা ও সন্ত্রাসবাদের ঝুঁকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত স্পেনের ওপর এই সীমান্ত নিয়ন্ত্রণ জারি রাখবে রোম। ইতালির এই অবস্থানের পাল্টা জবাব হিসেবেই স্পেন আজ মধ্যরাত থেকে কড়াকড়ি আরোপের চূড়ান্ত সিদ্ধান্ত নিল।

এই পাল্টাপাল্টি ব্যবস্থার ফলে চরম ভোগান্তিতে পড়তে যাচ্ছেন দেশ দুটিতে যাতায়াতকারী পর্যটক ও সাধারণ যাত্রীরা। ইউরোপের শেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে সাধারণত অবাধ যাতায়াতের সুবিধা থাকলেও অভিবাসন সংকটের কারণে এখন তা প্রশ্নের মুখে পড়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইউরোপে চরম উত্তেজনা : স্পেন-ইতালি মুখোমুখি অবস্থান

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত