সংবাদ

যশোর বোর্ড পাসের হারে দ্বিতীয় হলেও কমেছে জিপিএ-৫

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম

যশোর বোর্ড পাসের হারে দ্বিতীয় হলেও কমেছে জিপিএ-৫
যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান। ছবি : সংবাদ

এসএসসি পরীক্ষায় পাসের হারে গত বছরের মতো এবারও দ্বিতীয় স্থান ধরে রেখেছে যশোর শিক্ষা বোর্ড। তবে এই অর্জনের মধ্যেও কিছুটা মলিনতা রয়েছে; বোর্ডটিতে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি–উভয়ই কমেছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

চলতি বছর যশোর বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। গত বছর এই হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৭ দশমিক ৪২ শতাংশ। পাসের হারে ৭১ দশমিক ৬৩ শতাংশ নিয়ে এবার দেশসেরা হয়েছে ঢাকা বোর্ড।

পাসের হারের পাশাপাশি বড় পতন হয়েছে জিপিএ-৫ প্রাপ্তিতেও। এবার এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১৫ হাজার ৪১০। সেই হিসেবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ৯৩২ জন।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর যশোর বোর্ড থেকে ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ৬ হাজার ৩৫১ জন ছাত্রী এবং ৫ হাজার ১২৭ জন ছাত্র। বরাবরের মতো এবারও যশোর বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে।

বিভাগভিত্তিক ফলাফলে এবারও সবচেয়ে এগিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৮৬ দশমিক ৮৫ শতাংশ। বিপরীতে ব্যবসায় শিক্ষা বিভাগে ৭১ দশমিক ৩৩ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে কম, মাত্র ৫৫ দশমিক ৩৯ শতাংশ। বিষয়ভিত্তিক ফলাফলে দেখা গেছে, ইংরেজি ও গণিতে পাসের হার কমে যাওয়ায় সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে। ইংরেজিতে পাসের হার ৭১ দশমিক ৮৪ এবং গণিতে ৮৩ দশমিক ৩৪ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করার পাশাপাশি যথাযথ মূল্যায়নের মাধ্যমে এই ফলাফল প্রস্তুত করা হয়েছে। পাসের হার বা জিপিএ-৫ কিছুটা কমলেও এটিই আমাদের প্রকৃত ফলাফল। পরীক্ষার্থীদের কোনো বাড়তি সুবিধা বা গ্রেস মার্ক দেওয়া হয়নি।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

যশোর বোর্ড পাসের হারে দ্বিতীয় হলেও কমেছে জিপিএ-৫

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত