ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ঢাকাবাসীদের ঢাকাকে নিজের মনে করতে হবে, নইলে এই শহরের প্রতি দরদ তৈরি হবে না।
তিনি আরও বলেন, "আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে ঢাকাবাসীদের জন্য আরও বেশি কিছু করতে পারবো বলে আশা করছি। আপনারা এ ব্যাপারে পাশে থাকেন আমিও আপনাদের পাশে থাকবো।"
সোমবার (১০ আগস্ট) বিকেলে নগর ভবনে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় ডিএসসিসি প্রশাসক ঢাকাভিত্তিক যেকোনো উদ্যোগে সিটি করপোরেশন সাংবাদিকদের পাশে থাকবে বলে আশ্বাস দেন।
মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক বলেন, "আমরা চাই সিটি করপোরেশন আরও জোরদার হোক। জনগণের সঙ্গে আরও সম্পৃক্ত হোক। ঢাকা সিটি করপোরেশনের জনগণের সঙ্গে যেভাবে সম্পৃক্ত থাকা দরকার ছিলো সেভাবে নেই।"
তিনি উল্লেখ করেন, তারা ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছেন এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন।
তিনি বলেন, "আপনাদের লেখনীর মাধ্যমে নাগরিক সমস্যাগুলো যখন উঠে আসে, তখন আমাদের পক্ষে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সহজ হয়। তাই গণমাধ্যমকে আমরা উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার মনে করি।"
এছাড়া ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে পথচলা শুরু করা ঢাকা আজ ৪১৬ বছরে পদার্পণ করেছে জানিয়ে তিনি বলেন, ঐতিহ্য ও গৌরবের এই দীর্ঘ পথপরিক্রমা উদযাপন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন “হৃদয়ে ঢাকা” শীর্ষক বিশেষ উৎসবের আয়োজন করেছে এবং ৪১৬ বছরের পুরনো এই নগরীর বর্তমান নাগরিক সমস্যা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো সাংবাদিকদের লেখনীতে বস্তুনিষ্ঠভাবে উঠে আসুক সেটাই তাদের প্রত্যাশা।
সভায় বক্তব্য প্রদানকালে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নুরুদ্দিন আহমেদ ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের “হৃদয়ে ঢাকা” উৎসবের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ঢাকাভিত্তিক যেকোনো কার্যক্রমে তাদের সংগঠন সিটি করপোরেশনের পাশে থাকবে।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন হোসেন বলেন, ঢাকার সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে তারা প্রশাসকের সহযোগিতা কামনা করেন এবং একই সাথে নগর ভবনের যেকোনো উন্নয়নমূলক বা জনকল্যাণমুখী কাজে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার অনুরোধ জানান।
তিনি আরও বলেন, "একজন দক্ষ প্রশাসক হিসেবে আপনার নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নাগরিক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে সেই প্রত্যাশা রইলো।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তৃতা দেন সংগঠনের সহ-সভাপতি এ বি এম রফিকুর রহমান ও মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অনজন রহমান, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, জনকল্যাণ সম্পাদক নূরুন্নবী রবি এবং সদস্য গ্যালমান শফি, লুৎফর রহমান, দেলোয়ার হোসেন বাদল ও কুশর ইয়াসির।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন