বাংলা নাটক ও সংস্কৃতিকে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির ইউটিউব প্ল্যাটফর্ম ‘সান ড্রামা’-এর উদ্বোধনের মাধ্যমে প্রথম প্রযোজনা হিসেবে মুক্তি পাবে পারিবারিক গল্পনির্ভর নাটক ‘ছোট ছেলে’।
মেজবা উদ্দিন সুমনের
রচনায় নাটকটি নির্মাণ করেছেন আনিসুর রহমান রাজিব। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন
আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাহেদ শরীফ
খান, ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।
পারিবারিক সম্পর্ক,
আবেগ, দায়িত্ববোধ এবং প্রজন্মের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘ছোট ছেলে’।
নির্মাতাদের মতে, গল্পটি সমসাময়িক পারিবারিক বাস্তবতার নানা দিক তুলে ধরবে, যেখানে
অনেক দর্শক নিজেদের জীবনের প্রতিফলন খুঁজে পাবেন।
নাটকটি নিয়ে আরশ
খান বলেন, “‘ছোট ছেলে’ খুবই আবেগঘন একটি পারিবারিক গল্প। এখানে এমন কিছু মুহূর্ত আছে,
যেগুলোর সঙ্গে অনেক দর্শক নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। চরিত্রটি আমাকে নতুনভাবে
ভাবতে শিখিয়েছে। আমি বিশ্বাস করি, সান ড্রামার প্রথম প্রযোজনা হিসেবে এটি দর্শকদের
ভালো লাগবে।”
সুনেরাহ বিনতে কামাল
বলেন, “আমি সবসময় গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করি। ‘ছোট ছেলে’র গল্প, চরিত্র
এবং পুরো টিমের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। নতুন একটি প্ল্যাটফর্মের প্রথম প্রযোজনার
অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করি, দর্শক নাটকটি উপভোগ করবেন এবং সান ড্রামার এই নতুন
যাত্রায় পাশে থাকবেন।”
সান মাল্টিমিডিয়ার
পক্ষ থেকে জানানো হয়েছে, নাটক নির্মাণের পাশাপাশি দেশীয় সংস্কৃতি, জীবনবোধ ও মৌলিক
গল্পকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দেওয়াই তাদের দীর্ঘমেয়াদি
লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে নিয়মিত নাটক, শর্টফিল্ম, ওয়েব কনটেন্ট এবং বিভিন্ন ডিজিটাল
আয়োজন প্রকাশের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন