বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী ববিতা যুক্তরাষ্ট্রে ‘আনন্দ মেলা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডের চার্চ অব সাইন্টোলজিতে অনুষ্ঠিত ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড অ্যান্ড কালচারাল প্রোগ্রাম ২০২৬’-এ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
‘আনন্দ মেলা’র চেয়ারম্যান
মোয়াজ্জেম হোসেন চৌধুরী ববিতার হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানের আয়োজক ও ‘আনন্দ
মেলা’র প্রতিষ্ঠাতা-সিইও খান মোহাম্মদ আলী জানান, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের
গুণী এই অভিনেত্রীকে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হয়েছে।
সম্মাননা গ্রহণ
করে ববিতা বলেন, “যুক্তরাষ্ট্রের মাটিতে এবারই প্রথম এত বড় একটি সম্মাননা পেলাম। দেশের
মাটিতে রাষ্ট্রীয় সম্মাননাসহ অনেক স্বীকৃতি পেয়েছি, তবে যুক্তরাষ্ট্রে এই সম্মাননা
আমাকে অন্যরকম আনন্দ দিয়েছে। আমার বিশ্বাস, এর মাধ্যমে শুধু আমাকে নয়, বাংলাদেশের চলচ্চিত্র
ও দেশকেও সম্মান জানানো হয়েছে। এজন্য আমি আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
খান মোহাম্মদ আলী
বলেন, “ববিতা আপাকে আমাদের এবারের আয়োজনে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। তার উপস্থিতি
আমাদের অনুষ্ঠানের মর্যাদা আরও বাড়িয়েছে।”
এবারের ‘আনন্দ মেলা
অ্যাওয়ার্ড’-এ আরও সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। অনুষ্ঠানে সংগীত
পরিবেশন করেন কণা ও ইমরান। এছাড়া তারকা দম্পতি নাঈম ও নাদিয়া তাদের পরিবেশনায় দর্শকদের
মুগ্ধ করেন।
উল্লেখ্য, সম্প্রতি
ববিতার জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে নির্মিত বিশেষ গান ‘আওয়ার ড্রিম গার্ল’ প্রকাশিত
হয়েছে ‘দ্য বেস্ট টুয়েন্টি ফোর’ ইউটিউব চ্যানেলে।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন