ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক লোকনৃত্য উৎসব ‘ফেস্টিভ্যাল দ্য সুদ’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন নন্দিত নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী সিনথিয়া ইয়াসমিন। উৎসবে বাংলাদেশের লোকঐতিহ্যের অমূল্য সম্পদ ‘মহুয়া পালা’ নৃত্যনাট্যে ‘মহুয়া’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন।
উৎসবটি আগামী ১৫
আগস্ট পর্যন্ত ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হবে। এ সময়ে বাংলাদেশ দল একাধিকবার
‘মহুয়া পালা’ মঞ্চস্থ করবে। উৎসবের উদ্বোধনী পরিবেশনায়ও ছিল এই নৃত্যনাট্য, যা বিদেশি
দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
সিনথিয়া ইয়াসমিন
বলেন, “ফ্রান্সের একটি ঐতিহ্যবাহী গ্রামে আমাদের এই পরিবেশনা শুধু একটি সাংস্কৃতিক
অনুষ্ঠান ছিল না, এটি ছিল দুই দেশের মানুষের হৃদয়ের এক অনন্য সংযোগ। বাংলার মাটি, মানুষের
প্রেম, বেদনা ও আবেগের গল্প নিয়ে নির্মিত ‘মহুয়া’র কাহিনি বিদেশি দর্শকদের হৃদয় স্পর্শ
করেছে। তাদের ভালোবাসা ও উচ্ছ্বাস আমাদের আরও অনুপ্রাণিত করেছে।”
তিনি আরও বলেন,
“একই মঞ্চে কোস্টারিকার সাংস্কৃতিক দলের সঙ্গে পরিবেশনা করেছি। ভিন্ন ভাষা ও সংস্কৃতির
হলেও নাচ, সুর ও ঐতিহ্যের মাধ্যমে আমরা এক হয়ে গিয়েছিলাম। বাংলাদেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক
মঞ্চে তুলে ধরতে পেরে আমি গর্বিত। ‘মহুয়া’ চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট
সবার প্রতি কৃতজ্ঞ।”
‘মহুয়া পালা’ নৃত্যনাট্যের
নির্দেশনায় রয়েছেন ওয়াসেক মোত্তাকিনুর রহমান। আয়োজনে সঙ্গীত পরিবেশন করছেন মো. ফখরুল
হাসান সোহেল, জ্যোতি জ্যোৎস্নাসহ আরও কয়েকজন শিল্পী।
উল্লেখ্য, সিনথিয়া
ইয়াসমিন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন প্রথম
শ্রেণিতে। সম্প্রতি নৃত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘নৃত্যকলা সম্মাননা ২০২৬’
লাভ করেন।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন