দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী,
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩-এর বিধান অনুযায়ী নতুন বোর্ডটি গঠন করা
হয়েছে। এর মাধ্যমে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গঠিত বোর্ডটি বাতিল করা হয়েছে এবং নতুন
কমিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
পুনর্গঠিত বোর্ডে
নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস)
সাবেক সভাপতি ও চলচ্চিত্র গবেষক আবদুর রহমান, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, সংগীত পরিচালক
ও গীতিকার প্রিন্স মাহমুদ এবং সংগীতশিল্পী দিঠি আনোয়ার।
নতুন বোর্ডের চেয়ারম্যান
হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব। সদস্য
সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান।
এ ছাড়া পদাধিকারবলে
বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র),
আইন ও বিচার বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
প্রতিনিধিরা।
চলচ্চিত্র অঙ্গনের
প্রতিনিধিদের মধ্যে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি)
ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র পরিচালক-প্রযোজক-পরিবেশক এ জে রানা, বাংলাদেশ চলচ্চিত্র
পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু
এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন।
সরকারের প্রত্যাশা,
পুনর্গঠিত এই বোর্ডের মাধ্যমে চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রম আরও স্বচ্ছ, যুগোপযোগী
ও কার্যকর হবে।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন