মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে জাকারিয়া সৌখিন নির্মিত নাটক ‘কাজল চোখের মেয়ে’। জনপ্রিয় জুটি জোভান ও তটিনী অভিনীত নাটকটি পারিবারিক আবেগ, প্রেম এবং বাঙালি সংস্কৃতির মেলবন্ধনের কারণে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
একটি বাঙালি মধ্যবিত্ত
পরিবারকে কেন্দ্র করে নির্মিত নাটকটিতে রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ূন আহমেদ ও সাদাত হোসাইনকে
ঘিরে সাহিত্যচর্চার আবহ তুলে ধরা হয়েছে। ‘খোলা হাওয়া’ গান, হিমু চরিত্রের প্রতি ভালোবাসা
এবং ‘কাজল চোখের মেয়ে’ কবিতার অনুষঙ্গ নাটকটিকে দিয়েছে আলাদা মাত্রা। ফলে গল্পে যেমন
রয়েছে পারিবারিক আবেগ, তেমনি আছে রোমান্টিক আবেদনও।
মুক্তির দুই সপ্তাহের
মধ্যেই নাটকটি প্রায় ২ কোটি ৪০ লাখ ভিউ অর্জন করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম
ও ইউটিউবের মন্তব্যের ঘরেও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া নজর কেড়েছে।
নাটকটি নিয়ে নির্মাতা
ও চিত্রনাট্যকার জাকারিয়া সৌখিন বলেন, “আমরা চেয়েছিলাম বাঙালি মধ্যবিত্ত পরিবারের আবেগ,
সংস্কৃতি ও সম্পর্কের উষ্ণতাকে তুলে ধরতে। দর্শক যেভাবে নাটকটিকে গ্রহণ করেছেন, তাতে
আমরা সত্যিই আনন্দিত। তাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
নাটকে তটিনী অভিনয়
করেছেন কাজল এবং জোভান অভিনয় করেছেন শুভ্র চরিত্রে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে
রয়েছেন স্নেহা, আনন্দ খালেদ, মিলি বাশারসহ আরও অনেকে।
একান্নবর্তী পরিবারের
প্রেক্ষাপটে নির্মিত ‘কাজল চোখের মেয়ে’ মূলত একটি প্রেমের গল্প, যার কেন্দ্রবিন্দুতে
রয়েছে পরিবার, সম্পর্ক এবং বাঙালিয়ানার আবেগ। নাটকটি মুক্তি পেয়েছে ক্যাপিটাল ড্রামা
ইউটিউব চ্যানেলে।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন