বৈশাখী টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ভিলেজ সোসাইটি’ ৫০ পর্বের মাইলফলক স্পর্শ করেছে। প্রত্যয় হাসানের রচনায় নির্মিত নাটকটি পরিচালনা করেছেন হোসাইন ইমরান। পর্ব পরিচালকের দায়িত্বে রয়েছেন মাহফুজ খান।
শুরু থেকেই ব্যতিক্রমী
গল্প ও গ্রামীণ জীবনের ভিন্নধর্মী উপস্থাপনার কারণে দর্শকের নজর কাড়ে ‘ভিলেজ সোসাইটি’।
নাটকটির গল্প আবর্তিত হয়েছে মধুপুর গ্রামের একদল অদ্ভুত অথচ সহজ-সরল মানুষকে ঘিরে।
তাদের বিচিত্র স্বভাব, উদ্ভট কর্মকাণ্ড এবং হাস্যরসাত্মক নানা ঘটনার পাশাপাশি মানবজীবনের
সুখ-দুঃখ, ভালোবাসা, দ্বন্দ্ব ও সংকটও উঠে এসেছে নাটকের কাহিনিতে। সময়ের সঙ্গে গ্রামে
নতুন মানুষের আগমন ঘটলে শুরু হয় ক্ষমতার লড়াই, গ্রামীণ রাজনীতি, হিংসা ও সংঘাত, যা
গল্পকে নিয়ে যায় নতুন মোড়ে।
নাটকটিতে অভিনয়
করেছেন আশরাফ সুপ্ত, সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া, স্পর্শিয়া মিম, সাবা সুস্মিতা, আমিন
আজাদ, আজমাইন ইলহাম, উজ্জল মাহমুদ, সঞ্জীব আহমেদ, পারভেজ সুমন, সোনিয়া স্বপ্ন, মোহাম্মদ
জাহাঙ্গীর কবীর, এফ এইচ শান, জাস মান্নাত, হেদায়েত নান্নু, তাবাসসুম মিথিলা, রিজভিনা
মৌসুমি, এম.কে.এইচ পামির, নিশি আনজুম, তাওহিদুল ইসলাম তাইফ, স্মৃতি আক্তারসহ আরও অনেকে।
৫০ পর্ব পূর্তির
মধ্য দিয়ে ‘ভিলেজ সোসাইটি’ দর্শকদের কাছে একটি পরিচিত ও জনপ্রিয় ধারাবাহিক হিসেবে নিজস্ব
অবস্থান তৈরি করেছে। গল্পের নতুন বাঁক এবং চরিত্রগুলোর নানা চমক নিয়ে ধারাবাহিকটি সামনে
আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা নির্মাতাদের।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন