সংবাদ

'ক্লিন সানডে' বদলে দিলো ময়মনসিংহের স্কুলগুলো

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম

 'ক্লিন সানডে' বদলে দিলো ময়মনসিংহের স্কুলগুলো
পুরস্কারপ্রাপ্ত ১৪ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে অতিথিরা। ছবি : সংবাদ

পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘ডিসিজ অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’ (জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা পুরস্কার) প্রদান করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পরিচ্ছন্নতা সামগ্রী তুলে দেন। ময়মনসিংহের শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার ও অফিস প্রাঙ্গণ পরিষ্কার রাখার একটি বিশেষ প্রকল্পের আওতায় এই পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার প্রদানকালে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা কেবল ব্যক্তিগত অভ্যাস নয়, এটি আমাদের ইমানের অঙ্গ। নিজের আঙ্গিনা পরিষ্কার রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব।’ শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শুধু নির্দেশ দিলে হবে না, বরং শিক্ষকদের নিজেদের কাজ করে উদাহরণ তৈরি করতে হবে। আপনারা সামনে থেকে নেতৃত্ব দিলে শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে।’

জেলায় পরিচ্ছন্নতা সচেতনতা বাড়াতে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানটি ব্যবহার করা হচ্ছে। জেলা প্রশাসক জানান, বর্তমানে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে সপ্তাহে এক দিন ‘ক্লিন সানডে’ পালন করা হচ্ছে। সেই সঙ্গে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও চলমান রয়েছে।

এ বছর পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো–ময়মনসিংহ সদর উপজেলার হলি ফ্যামিলি হাই স্কুল, ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়, তারাকান্দার বাট্টা মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গৌরীপুরের শেখ লেবু পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জের চরনিখোলা উচ্চ বিদ্যালয়, নান্দাইলের হালীউড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুকা সরকারি কলেজ, ফুলবাড়িয়ার দত্ত পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তাগাছার নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল এবং দক্ষিণ গফরগাঁওয়ের হাতেমতাই উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহারসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

'ক্লিন সানডে' বদলে দিলো ময়মনসিংহের স্কুলগুলো

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত