সংবাদ

নবাবগঞ্জে প্রবাসীর রোমহর্ষক ডাকাতির রহস্য উন্মোচন

 প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:২৪ পিএম

নবাবগঞ্জে প্রবাসীর রোমহর্ষক ডাকাতির রহস্য উন্মোচন
ছবি : সংবাদ

ঢাকার নবাবগঞ্জে সৌদি আরবপ্রবাসী আজিজুর রহমানের গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নবাবগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন–মাদারীপুরের রাজৈর থানার মিলন শেখ (৪২), ফরিদপুরের নগরকান্দা থানার রিপন বেপারী (২৪) এবং কুমিল্লার বাঞ্ছারামপুর থানার হযরত আলী (৩২)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই রাতে বিমানবন্দর থেকে স্বজনদের নিয়ে প্রাইভেটকারযোগে বাড়ি ফিরছিলেন প্রবাসী আজিজুর রহমান (৫২)। রাত সাড়ে ১১টার দিকে নবাবগঞ্জের শিকারীপাড়া ইউনিয়নের আশুমণ্ডলের খেজুর বাগান এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের গতিরোধ করে। তিন-চারজন সশস্ত্র ডাকাত গাড়ি থেকে নেমে তাদের মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় ডাকাতরা ছয়টি স্মার্টফোন, বিদেশ থেকে আনা চকলেট, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ৫ লাখ ৩৩ হাজার টাকার মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় আজিজুর রহমান নবাবগঞ্জ থানায় একটি মামলা করেন। পরবর্তীতে ঢাকা জেলা পুলিশ সুপার শামিমা পারভীনের নির্দেশনায় ও দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের তদারকিতে তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আশুলিয়ায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নবাবগঞ্জে প্রবাসীর রোমহর্ষক ডাকাতির রহস্য উন্মোচন

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত