মেটায় ‘লিংগুইস্টিক ইঞ্জিনিয়ার’ হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী নীলিমা হাকিম মৌ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে ২০১৬ সালে বিএ (সম্মান) এবং ২০১৭ সালে এমএ সম্পন্ন করেন। পরবর্তীতে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের বল স্টেট ইউনিভার্সিটি থেকে ভাষাবিজ্ঞান ও টিসল-এ দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে জর্জ মেসন ইউনিভার্সিটিতে ভাষাবিজ্ঞানে পিএইচডি গবেষণার পাশাপাশি যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েট অ্যান্ড প্রফেশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (জিএপিএসএ) সভাপতি ও বোর্ড অব ভিজিটরসের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন নীলিমা। তিনি বেশ কয়েক বছর ধরে ভাষা সংরক্ষণ, সমাজভাষাবিজ্ঞান, কম্পিউটেশনাল লিংগুইস্টিক্স, দ্বিতীয় ভাষা শেখা এবং এআই-সহায়ক লেখালেখি নিয়ে গবেষণা ও প্রকাশনার কাজ করে আসছেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন