এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। বুধবার (১২ আগস্ট) এক পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে এই দৃশ্য দেখা যাবে। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে এই গ্রহণ শুরু হবে।
বিজ্ঞানীদের মতে, পূর্ণ সূর্যগ্রহণের সময় অন্তত ২ মিনিট ১৮ সেকেন্ড সূর্যের আলো পুরোপুরি ঢাকা পড়ে থাকবে। স্পেনের অধিকাংশ এলাকা ছাড়াও আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, পর্তুগাল ও রাশিয়ার কিছু অংশ থেকে এই পূর্ণগ্রাস দেখা যাবে। প্রায় দেড় কোটি মানুষ ‘পাথ অব টোটালিটি’ বা পূর্ণগ্রাস দেখার সরাসরি পথে থাকবেন।
আল জাজিরা জানিয়েছে, পূর্ণ সূর্যগ্রহণের পাশাপাশি বিশ্বের একটি বিশাল অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের কিছু অংশসহ প্রায় ৯৮ কোটি মানুষ এই আংশিক সূর্যগ্রহণের সাক্ষী হবেন।
স্পেনের উত্তর ও পূর্ব দিকের লিওন, জারাগোজা ও ভ্যালেন্সিয়ার মতো শহরগুলো থেকে এই পূর্ণগ্রাস সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান হবে। বড় শহর মাদ্রিদ ও বার্সেলোনা পূর্ণগ্রাসের রেখার ঠিক বাইরে থাকলেও সেখান থেকে সূর্য ৯৯ শতাংশ ঢাকা পড়তে দেখা যাবে। স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিট নাগাদ স্পেনে এই দৃশ্য শুরু হবে।
মহাকাশ বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই এমন বিরল দৃশ্য সম্ভব হয়। গড়ে দেড় বছর পরপর বিশ্বে একবার পূর্ণ সূর্যগ্রহণ হলেও একই স্থান থেকে এটি বারবার দেখা যায় না, যা একে অনন্য করে তোলে।
/

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন