স্থানীয় বাজারে আবার কমেছে সোনা ও রুপার দাম। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা কমিয়ে করা হয়েছে ৪ হাজার ৮৪০ টাকা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম সমন্বয়ের এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিজ্ঞপ্তি জানানো হয়, শনিবার সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:
২২ ক্যারেট: ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা
এর আগে গত ১৯ সেপ্টেম্বর ভ্যাটসহ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৯৬৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ হাজার ৩০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা করা হয়েছিল। সপ্তাহের ব্যবধানে আবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত এল।
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯২ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২৯১ টাকা কমিয়ে ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৩২ টাকা করা হয়েছে।
চলতি বছর দেশে এখন পর্যন্ত মোট ১১৭ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৫৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ৫৯ বার কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে সোনার দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ে এবং ২৯ বার কমেছিল।
উল্লেখ্য, দেশে সোনার দামের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়েছিল চলতি বছরের ২৯ জানুয়ারি। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম একলাফে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
\

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন