সংবাদ

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:৫৪ এএম

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
ছবি : সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণ বা ‘খাতা চ্যালেঞ্জ’–এর আবেদন প্রক্রিয়া মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এই আবেদন করতে পারবেন।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার কোনো ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না। সম্পূর্ণ প্রক্রিয়াটি নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

আবেদনের নিয়ম ও ফি

প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। যেসব বিষয়ের দুটি পত্র রয়েছে (যেমন: বাংলা ও ইংরেজি), সে ক্ষেত্রে দুই পত্রের জন্যই আলাদাভাবে আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ বা সোনালী সেবার মাধ্যমে।

আবেদন করবেন যেভাবে

১. নির্ধারিত আবেদন পোর্টালে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রবেশ করতে হবে।

২. নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

৩. একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পরবর্তীতে ফল জানানো হবে।

৪. যেসব বিষয় পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ফি পরিশোধ করতে হবে।

৫. ফি পরিশোধ সফল হলে পুনরায় পোর্টালে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন নিশ্চিত করতে হবে।

একবার ফি পরিশোধ হয়ে গেলে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিল করা যাবে না। তবে একই মোবাইল নম্বর ব্যবহার করে পরে নতুন কোনো বিষয় যুক্ত করার সুযোগ থাকবে।

উল্লেখ্য, সোমবার (১১ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার সারা দেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত