বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে তার সরকার পুরোপুরি প্রস্তুত। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং বৈশ্বিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ভিসা’র প্রতিনিধিদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে অ্যামচেমের আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীকে জানায়, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করছে তাদের নতুন কমিটি। এ সময় প্রধানমন্ত্রী বিনিয়োগবান্ধব পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
অন্যদিকে, ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি ‘প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার’ বা ‘গ্লোবাল সার্ভিস সেন্টার’ স্থাপনের আহ্বান জানান। তিনি বলেন, ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।
বৈঠকে বাংলাদেশে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো, বিশেষ করে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েতে ভিসা কার্ড ব্যবহারের সুযোগ তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যাংকিং ও পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ করতে ভিসা কাজ করতে আগ্রহী। এছাড়া ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় সহজে ও নিরাপদে দেশে আনার বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন