সংবাদ

রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র জমা দিতে ইসিতে যাবে বিএনপির প্রতিনিধিদল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম

রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র জমা দিতে ইসিতে যাবে বিএনপির প্রতিনিধিদল
ছ‌বি: সংগৃ‌হিত

​বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম জমা দিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর নির্বাচন কমিশনে যাচ্ছে দলটির একটি প্রতিনিধিদল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিনিধিদলে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাষ্ট্রপতি পদে মনোনয়ন ফরম গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে প্রয়োজনীয় সব আয়োজন সম্পন্ন করেছেন।
এর আগে আজ দুপুর ১২টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ কার্যালয়ে দলের জ্যেষ্ঠ মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন।
​রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম এরই মধ্যে রাজনৈতিক মহলে আলোচনায় এলেও দল থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ১৬ আগস্ট যাচাই-বাছাই ও ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। যদি একাধিক প্রার্থী বৈধ বলে বিবেচিত হন, তবে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিধায় সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুবাদে বিএনপির প্রার্থী সুবিধাজনক অবস্থানে থাকবেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র জমা দিতে ইসিতে যাবে বিএনপির প্রতিনিধিদল

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

​বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম জমা দিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর নির্বাচন কমিশনে যাচ্ছে দলটির একটি প্রতিনিধিদল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিনিধিদলে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাষ্ট্রপতি পদে মনোনয়ন ফরম গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে প্রয়োজনীয় সব আয়োজন সম্পন্ন করেছেন।
এর আগে আজ দুপুর ১২টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ কার্যালয়ে দলের জ্যেষ্ঠ মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন।
​রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম এরই মধ্যে রাজনৈতিক মহলে আলোচনায় এলেও দল থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ১৬ আগস্ট যাচাই-বাছাই ও ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। যদি একাধিক প্রার্থী বৈধ বলে বিবেচিত হন, তবে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিধায় সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুবাদে বিএনপির প্রার্থী সুবিধাজনক অবস্থানে থাকবেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত