বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নে কারিগরি সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের প্রতিনিধিরা।
আজ রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। এই বৈঠকে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সীমান্ত ও বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন, আধুনিক প্রযুক্তি হস্তান্তর, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিষদ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের সীমান্ত ও ইমিগ্রেশন ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করতে সিঙ্গাপুরের আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন বিদায়ী প্রতিনিধি মিচেল লি।
দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, "বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য পরিধি প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে।"
এর পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে খুব দ্রুতই বাংলাদেশে সিঙ্গাপুরের পূর্ণাঙ্গ হাইকমিশনার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুভাবাপন্ন কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দেশের বিদ্যমান ইমিগ্রেশন ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, "বাংলাদেশের সীমান্ত ও বিমানবন্দরগুলোতে সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক ইমিগ্রেশন ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার।"
এর পাশাপাশি উগ্রবাদ প্রতিরোধ, পুলিশ বাহিনীর আধুনিক প্রশিক্ষণ এবং সমন্বিত প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে আগামী দিনে দুই দেশের মধ্যকার পারস্পরিক মেলবন্ধন আরও নতুন মাত্রা পাবে বলে প্রত্যাশা প্রকাশ করেন তিনি।
এই সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনা সভায় সিঙ্গাপুর মিশন প্রধানের উত্তরসূরী নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং সিঙ্গাপুর মিশনের দ্বিতীয় সচিব ধান্য লিঙ্গেশসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন